BCCI to BCB

সম্পর্ক ঠিক করতে চেয়ে ভারতীয় বোর্ডকে চিঠি বাংলাদেশের, মুস্তাফিজুর-কাণ্ড ভুলে সাদা বলের সিরিজ় আয়োজনে মরিয়া পড়শি দেশ

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। তার পরে বদলে গিয়েছে অনেক কিছুই। নতুন সরকার ভারতের সঙ্গে আগের মতো তিক্ততা রাখতে রাজি নয়। তাই চিঠি পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:০৪
cricket

২০২৫ এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচের একটি মুহূর্ত। ছবি: পিটিআই।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশ। তার পরে বদলে গিয়েছে অনেক কিছুই। বদলে গিয়েছে বাংলাদেশের সরকার। নতুন সরকার ভারতের সঙ্গে আগের মতো তিক্ততা রাখতে রাজি নয়। তাই সম্পর্ক ঠিক করতে চেয়ে বাংলাদেশের তরফে চিঠি পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকে। সেপ্টেম্বরে সে দেশে যাতে সাদা বলের সিরিজ় আয়োজিত হয় তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ বোর্ড।

Advertisement

‘দৈনিক জাগরণ’ ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাংলাদেশ বোর্ডের তরফে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে ভারতের বোর্ডকে। যদিও দুই বোর্ডের কেউই সরকারি ভাবে এ খবর স্বীকার করেনি। ভারতীয় বোর্ডের এক সূত্র জানাচ্ছে, বাংলাদেশ সফর বা বাংলাদেশ বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিক করার ব্যাপারে শেষ কথা বলবে দেশের সরকারই।

সরকারের তরফে এখনও কোনও নির্দেশ আসেনি। ফলে বিষয়টি ঝুলে রয়েছে। গত বছর বাংলাদেশে গিয়ে ভারতের সিরিজ় খেলার কথা থাকলেও তা রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। সেই সিরিজ় হওয়ার কথা এ বছর, যার সূচিও ঘোষিত। সেই সিরিজ় আয়োজন করতে মরিয়া বাংলাদেশ বোর্ড। পাশাপাশি, সে দেশে পরের বছর এশিয়া কাপ হওয়ার কথা। ভারত খেলতে না গেলে বিপুল আর্থিক ক্ষতি হবে। সব দিক বিবেচনা করেই বাংলাদেশ এ বিষয়ে উদ্যোগী হয়েছে।

Advertisement
আরও পড়ুন