IIT Kharagpur 2026

গবেষক চাই আইআইটি খড়্গপুরে! শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া, প্রয়োজন কোন যোগ্যতা?

সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৬
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানানো হয়েছে, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তরফে আয়োজিত একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজিতে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবেসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’ বিভাগে যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৪ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন