JU Recruitment 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষকের খোঁজ

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, পাওয়ার, নিউক্লিয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ২০:৪২
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ায়রিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, পাওয়ার, নিউক্লিয়ার অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৬০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর অফ টেকনোলজি, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি অথবা মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://jadavpuruniversity.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ জুলাই। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন