কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বা লাইব্রেরিতে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ডেপুটি লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। নিযুক্ত ব্যক্তির বেতনক্রম হবে মাসে ১,৩১,৪০০-২,১৭,১০০ টাকা। লাইব্রেরিয়ান পদে আবেদনকারীদের লাইব্রেরি, ইনফরমেশন, ডকুমেন্টেশন সায়েন্সে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরে কোনও বিশ্ববিদ্যালয় অথবা কলেজ লাইব্রেরিতে ন্যূনতম আট বছর কাজের বা লাইব্রেরি সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পদে কাজের ১০ বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও প্রয়োজন পিএইচডি-র। একই ভাবে, যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদন করবেন কী ভাবে?
কল্যাণী বিশ্ববিদ্যালের ওয়েবসাইটে (https://klyuniv.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।