WB Sub Inspector Job

মাধ্যমিক উত্তীর্ণ হলেই যোগ দেওয়া যায় সাব ইনস্পেক্টর পদে! রাজ্য খাদ্য দফতরে কাজের শর্ত কী কী?

রাজ্য সরকারের বেশ কয়েকটি পদে মাধ্যমিক উত্তীর্ণ হয়েই চাকরির আবেদন করা যায়। তবে সে ক্ষেত্রে উত্তীর্ণ হতে হয় বিশেষ পরীক্ষায়। পশ্চিমবঙ্গ খাদ্য দফতরেও মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরই ফুড ইনস্পেক্টর পদে চাকরির সুযোগ থাকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৮:৫৯
রাজ্য খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর পদের খুঁটিনাটি।

রাজ্য খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর পদের খুঁটিনাটি। ছবি: সংগৃহীত।

মাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশি অনেকেই শুরু করে দেন সরকারি চাকরির প্রস্তুতি। রাজ্য সরকারের বেশ কয়েকটি পদে মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির আবেদন করা যায়। তবে সে ক্ষেত্রে উত্তীর্ণ হতে হয় বিশেষ পরীক্ষায়। পশ্চিমবঙ্গ খাদ্য দফতরেও মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরই ফুড ইনস্পেক্টর পদে চাকরির সুযোগ থাকে। সে জন্য কী পড়তে হয় এবং পরীক্ষার ধরন কী— সে সব বিষয়ের হদিস রইল এই প্রতিবেদনে।

Advertisement

যোগ্যতা

ভারতের নাগরিকত্বের যথাযথ পরিচয়পত্র থাকতে হবে।

বাংলা ভাষায় লিখতে এবং পড়তে জানতে হবে।

প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এবং সর্বোচ্চ বয়ঃসীমা ৪০ বছর হতে হবে। এসসি, এসটি প্রার্থীদের ক্ষেত্রে ৫ বছর ছাড় থাকে। এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ছাড় থাকে।

স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

পরীক্ষা

পশ্চিমবঙ্গ খাদ্য দফতরে সাব ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য পরীক্ষার আয়োজন করা হয় ওয়েস্ট বেঙ্গল পিএসসি দ্বারা। দু’টি পর্যায় পরীক্ষা হয়ে থাকে।

লিখিত পরীক্ষা: এই পরীক্ষায় মোট ৯০ মিনিট সময়সীমা ধার্য করা হয়। প্রথম ধাপে সাধারণ জ্ঞান (বিজ্ঞান, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল এবং সাম্প্রতিক ঘটনাবলি) এবং গণিত বিষয়ের উপর পরীক্ষা হয়। উভয় বিষয়ে ৫০ নম্বর করে থাকে। মোট ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন থাকে। ভুল উত্তর দিলে ‘নেগেটিভ মার্ক’ রয়েছে। প্রার্থীরা এই পর্যায়ে উত্তীর্ণ হলে মেধা তালিকার ভিত্তিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

পার্সোনালিটি টেস্ট: খাদ্য দফতরের সাব ইনস্পেক্টর পদে নিয়োগ হওয়ার জন্য এটি দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায়। এই ধাপে প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এই পর্যায়ে উত্তীর্ণ হওয়ার পর মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হয়।

বেতন: পশ্চিমবঙ্গ খাদ্য দফতরে সাব ইনস্পেক্টর পদে প্রার্থীদের বেতন প্রায় ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকার মধ্যে। এ ছাড়াও ডিএ,এমএ, এইচআরএ-এর সুবিধাও উপভোগ করতে পারেন প্রার্থীরা।

আবেদন পদ্ধতি: https://wbpsc.gov.in/ এই ওয়েবসাইটেই সংশ্লিষ্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী প্রার্থীরা আবেদন করতে পারে সাব ইনস্পেক্টর পদে চাকরির জন্য। শুধুমাত্র সাব ইনস্পেক্টর পদ নয়, খাদ্য দফতরের অন্য পদের জন্যও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই ওয়েবসাইটের মধ্যে।

Advertisement
আরও পড়ুন