প্রতীকী ছবি।
মালদহ মেডিক্যাল কলেজে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাজ্য স্বাস্থ্য বিভাগের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী।
সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। চারটি বিভাগের জন্য এই নিয়োগ। অ্যানেস্থেশিয়োলজি, জেনারেল মেডিসিন, জি অ্যান্ড ও এবং চেস্ট মেডিসিন বিভাগে কাজ করতে হবে। মোট শূন্যপদ পাঁচটি। প্রথমে এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। আবেদনের জন্য ডক্টর অফ মেডিসিন অথবা মাস্টার অফ সার্জারি ডিগ্রি থাকতে হবে। ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। ২৮মে বেলা ২টো থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। কী কী নথি প্রয়োজন, জানতে প্রথমে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে (https://www.wbhealth.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য ও শর্তাবলি জানা যাবে।