Apprenticeship Recruitment 2026

৫০০-র বেশি পদে শিক্ষানবিশ নিয়োগ, আবেদন গ্রহণ করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা

শিক্ষানবিশ হিসাবে নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স কোম্পানি লিমিটেড-এ কাজের সুযোগ পাবেন ৫৫০ জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৫:০২

ছবি: সংগৃহীত।

স্নাতকেরা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারেন। নিউ ইন্ডিয়া অ্যাশিয়োরেন্স কোম্পানি লিমিটেড-এর তরফে ওই পদে নিয়োগ করা হবে। ওই পদে কাজের সুযোগ পাবেন ৫৫০ জন।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে নিযুক্তেরা মোট এক বছরের জন্য শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে প্রশিক্ষণ পাবেন। যে কোনও বিষয়ে স্নাতকেরা ওই প্রশিক্ষণে যোগদানের সুযোগ পেতে পারেন। তবে, এ জন্য তাঁদের একটি লিখিত পরীক্ষায় পাশ করতে হবে।

সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীরা প্রশিক্ষণ নিতে পারবেন। তাঁদের প্রতি মাসে ১২ হাজার ৩০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। দেশের বিভিন্ন রাজ্যে তাঁরা প্রশিক্ষণ নিতে পারবেন। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আগ্রহীদের অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে প্রথমে নাম নথিভুক্ত করতে হবে। এর পর ওই নাম নথিভুক্তকরণের শংসাপত্র-সহ আবেদনপত্র ওয়েবসাইট মারফত জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৬ জুলাই।

Advertisement
আরও পড়ুন