ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরির খুঁটিনাটি। ছবি: এআই সহায়তায় প্রণীত।
কম্পিউটারের প্রতি দক্ষতা রয়েছে, উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনার পাশাপাশি চাকরি করতে হবে!
সে ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু কী ভাবে পাওয়া যায় এই পদে চাকরি! রইল খুঁটিনাটি
যোগ্যতা
কোনও কোনও সংস্থা দ্বাদশ উত্তীর্ণ প্রার্থীর কম্পিউটারে দক্ষতা থাকলে এই পদে চাকরির সুযোগ দেয়। তবে, সরকারি স্থায়ী পদে বা বড় বেসরকারি সংস্থায় চাকরি করতে হলে স্নাতক উত্তীর্ণ হতেই হয়। তবে, কম্পিউটারের বেসিক এবং ডেটা বেস সংক্রান্ত কাজের জন্য প্রয়োজনীয় কোর্স করা থাকতে হবে।
কী কাজ করতে হয়
কম্পিউটার ডেটার ব্যাকআপ রাখা, রিপোর্ট তৈরি করা, ফাইল সুরক্ষিত রাখা-সহ এমএস অফিস-এর প্রায় সব রকম কাজই করতে হয় একজন ডেটা এন্ট্রি অপারেটরকে।
বেতন কত
নবীন হিসাবে শুরুতে প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পাওয়া যায়। অভিজ্ঞতা অর্জন হয়ে গেলে তা ১৫ থেকে ২৫ হাজার পর্যন্ত বৃদ্ধি হয়।
চাকরির সুযোগ
রাজ্যের জেলা ভিত্তিক সরকারি হাসপাতাল-সহ সরকারি কার্যালয়গুলিতে প্রায়ই চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ছাড়াও কেন্দ্র অধীনস্থ ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনেও এই পদে কর্মী নিয়োগ করা হয়। সরকারি ছাড়াও বেসরকারি বেশির ভাগ সংস্থাতেই এই পদে কর্মী প্রয়োজন হয়। সংস্থার ওয়েবসাইটেই অনেক সময় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।