Shyama Prasad Mukherjee Port Recruitment 2026

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কর্মী প্রয়োজন, অবসরপ্রাপ্তরা পাবেন সুযোগ, যোগ্যতার মাপকাঠি কী?

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ। সম্প্রতি পোর্টের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পোর্টের কলকাতা ডক সিস্টেম-এর একটি বিভাগে কাজ করতে হবে। আগ্রহীরা অফলাইনে আবেদন জানাতে পারেন।

Advertisement

কলকাতা ডক সিস্টেমের নিয়োগ হবে অ্যাডভাইসর পদে। শূন্যপদ একটি। প্রার্থীদের এই পদে তিন বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের কোনও কেন্দ্রীয় সরকারের কোনও গুরুত্বপূর্ণ বন্দরের অবসরপ্রাপ্ত সচিব হতে হবে। এ ছাড়াও অন্যান্য যোগ্যতার কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।

এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১৮ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের পোর্টের সিদ্ধান্ত অনুযায়ী লিখিত পরীক্ষা, দক্ষতা পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন