প্রতীকী চিত্র।
শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের কলকাতা ডক সিস্টেমে কর্মখালি। সম্প্রতি পোর্টের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঘোষণা করা হয়েছে, সেখানে তিনটি পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। সমস্ত পদে নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে।
কলকাতা ডক সিস্টেমের মেডিক্যাল বিভাগের জন্য কর্মী নিয়োগ করা হবে। প্রয়োজন জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও), রেডিয়োলজিস্ট এবং ফার্মাসিস্ট পদে। মোট শূন্যপদ ছ’টি। প্রার্থীদের এই পদে এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়ানো হতে পারে মেয়াদ।
পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়স হতে হবে ৫০ বা ৫৫ বছরের মধ্যে। পদ অনুযায়ী, মাসিক বেতনের পরিমাণ হবে ২৬,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১, ২৫,০০০ টাকা।
জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রয়োজন এক বছরের ইন্টার্নশিপ এবং এক বছরের পেশাগত অভিজ্ঞতারও। বাকি পদগুলিতে আবেদনের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ উল্লেখ করা হয়েছে।
আগামী ৬ এবং ৭ মার্চ বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের ওই দিন বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনপত্র-সহ সেখানে উপস্থিত হতে হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।