RBI Recruitment 2026

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মখালি, কোন পদে নিয়োগ? বেতনই বা কত? আবেদন করবেন কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৮:১৮
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কাজের সুযোগ। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মস্থল হবে গুয়াহাটিতে।

Advertisement

মেডিক্যাল কনসালট্যান্ট চাই ব্যাঙ্কের। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। প্রথমে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়ানো হতে পারে। প্রতি ঘণ্টায় ১ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে নিযুক্তদের। আবেদনের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। যদি কারও জেনারেল মেডিসিনে স্নাতকোত্তর যোগ্যতা থাকে, তা হলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা দরকার।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বর্ধিত সময় অনুযায়ী আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৬ জুন।

Advertisement
আরও পড়ুন