RITES Recruitment 2026

আইনি ডিগ্রি থাকলেই মিলবে কেন্দ্রীয় সংস্থায় সুযোগ! প্রার্থীদের যোগ্যতা যাচাই কী ভাবে?

মাসিক বেতন হতে পারে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ অথবা, ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৫:৩৫
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

উচ্চপদস্থ কর্মী নিয়োগ করা হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায়। রাইটস লিমিটেড-এর তরফে এই মর্মে শুক্রবারই জারি করা হয়েছে নিয়োগ-বিজ্ঞপ্তি। আইনে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেই মিলবে চাকরির সুযোগ।

Advertisement

সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগাল) এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (লিগাল) পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের কাজের মেয়াদ এক বছর। তবে শর্তসাপেক্ষে সেই মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থার বিভিন্ন আইনি কাজের দায়িত্ব সামাল দিতে হবে নিযুক্তদের। পদ অনুযায়ী, মাসিক বেতনকাঠামো ৪০,০০০-১,৪০,০০০ থেকে ৭০,০০০-২,০০,০০০ টাকা।

দু’টি পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩২ বা ৪১ বছর। সংরক্ষিতদের ক্ষেত্রে থাকবে ছাড়। উভয় পদের জন্যই প্রয়োজন আইনে স্নাতক বা স্নাতকোত্তর যোগ্যতা। পাশাপাশি জরুরি বেশ কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতাও।

প্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের ক্ষেত্রে ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ক্ষেত্রে ৬০০ টাকা। আবেদনের শেষ দিন ২৭ এপ্রিল।

সংস্থার তরফে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বাছাই করা শহরের পরীক্ষাকেন্দ্রে। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও জানানো হয়নি।

Advertisement
আরও পড়ুন