Sanjay Dutt

সম্পত্তির পরে এ বার কয়েক লক্ষ টাকার সোনার উপহার পেলেন সঞ্জয় দত্ত! পাক-অনুরাগী কী কী দিলেন অভিনেতাকে?

এ বার পাকিস্তানি অনুরাগীকে ‘না’ করতে পারেননি স়ঞ্জয় দত্ত। প্রতিবেশী রাষ্ট্রের নেটপ্রভাবী নিয়ে এলেন সোনার উপহার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৬:২৯
সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

অভিনেতা সঞ্জয় দত্তের দেশ-বিদেশে একাধিক অনুরাগী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। বছরখানেক আগে এক অনুরাগী নিজের যাবতীয় সম্পত্তি তাঁর নামে লিখে দিয়ে যান। যদিও অভিনেতা সেই উপহার ফিরিয়ে দেন। কিন্তু, এ বার পাকিস্তানি অনুরাগীকে আর ‘না’ করতে পারলেন না অভিনেতা। প্রতিবেশী রাষ্ট্রের নেটপ্রভাবী সঞ্জয়ের জন্য নিয়ে এলেন সোনার উপহার।

Advertisement

সঞ্জয়ের এই অনুরাগীর নাম কাশিফ জ়ামির। পাকিস্তানের এই নেটপ্রভাবী ‘টিকটিক’-এ খুবই জনপ্রিয়। তিনিই দুবাইয়ে গিয়ে সঞ্জয়কে উপহারে ভরিয়ে দিলেন। অভিনেতার সঙ্গে দেখা করার সময়ে তাঁর জন্য সোনার তৈরি ‘আইফোন ১৭’ নিয়ে গেলেন তিনি। শুধু তা-ই নয়, সঞ্জয়ের স্ত্রীর জন্য সোনার গয়না নিয়ে যান কাশিফ। সঞ্জয়কে উপহার দেওয়ার সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন নেটপ্রভাবী। ওই অনুরাগী অভিনেতাকে উপহার দেওয়ার মুহূর্তে আবেগঘন হয়ে পড়েন। জড়িয়ে ধরেন অভিনেতার গালে চুম্বন করেন তিনি।

গত কয়েক বছর ধরেই দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে দুবাইয়ে থাকেন সঞ্জয়। ভারতে আসেন কেবল শুটিংয়ের কাজ। কিন্তু, হঠাৎ অনুরাগীর তরফ থেকে কেন এমন উপহার পেলেন তিনি? সে উত্তর এখনও অজানা। তবে ধারণা, ওই অনুরাগীর থেকে কয়েক লক্ষ টাকার উপহার গ্রহণ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন