RITES Recruitment 2026

রাইটস লিমিটেড পরামর্শদাতা পদে কর্মী খুঁজছে, কোন পদে, কোথায় পোস্টিং হতে পারে?

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:২০
RITES Limited

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড-এ পরামর্শদাতা নিয়োগ করা হবে। নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, নিযুক্তদের কর্মস্থল হবে গুজরাত। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট: হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট: ড্রেজ মাস্টার এবং ইন্ডিভিজুয়াল কনসালট্যান্ট: ফিন্যানশিয়াল এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। পদ অনুযায়ী, নিযুক্তদের মাসিক বেতন হবে ১ লক্ষ ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা।

বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠিও রয়েছে, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আরও পড়ুন