IISWBM Admission 2026

কর্মরতদের জন্য সান্ধ্যকালীন এমবিএ কোর্স, কোন প্রতিষ্ঠানের তরফে দেওয়া হবে সুযোগ?

কোর্সটি এআইসিটিই-র অনুমোদনপ্রাপ্ত। কোর্সের মেয়াদ দু’বছর। যা মোট চারটি সেমেস্টারে বিভক্ত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ১৯:২৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

এমবিএ করা যাবে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম) থেকে। মূলত পেশাদারদের জন্য মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন কোর্স পড়ানো হবে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানে। চলতি মাসের শুরুতেই এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, এ জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।

Advertisement

কর্মরতদের সুবিধার জন্য সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। কোর্সটি এআইসিটিই-র অনুমোদনপ্রাপ্ত। কোর্সের মেয়াদ দু’বছর। যা মোট চারটি সেমেস্টারে বিভক্ত। কোর্সের ক্লাস শুরু আগামী জুলাই মাসে। কোর্স ফি-র পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার টাকা।

সংশ্লিষ্ট কোর্সে পড়ানো হবে বিজ়নেস স্ট্যাটিস্টিক্স, ফিন্যানশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ম্যানেজারিয়াল ইকোনমিক্স, ডেটা অ্যানালিটিক্স-এর মতো একাধিক বিষয়। স্নাতকোত্তর কোর্সে বিশেষ পত্র হিসাবে বেছে নেওয়া যাবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট এবং বিজ়নেস অ্যানালিটিক্স অ্যান্ড অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট-এর মতো বিষয়।

আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক হতে হবে। সংরক্ষিতদের জন্য নম্বরের ছাড় থাকবে। এ ছাড়া, আধিকারিক পদে কাজের দু’বছরের অভিজ্ঞতা থাকাও জরুরি।

সংশ্লিষ্ট কোর্সে জাতীয় স্তরে আয়োজিত ম্যাট, সিম্যাট, জেম্যাট, এটিএমএ, জ্যাট-এর মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণদেরই কোর্সে ভর্তির জন্য গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

আগ্রহীদের মূল বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ১০০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন