Govt Jobs for Engineers 2026

পরামর্শদাতা হিসাবে কাজের সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরাও, কোথায় যোগদান করতে হবে?

পরামর্শদাতা (কনসালট্যান্ট) হিসাবে রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ পেতে পারেন ইঞ্জিনিয়ারেরা। এ জন্য তাঁদের অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৬
রাইটস লিমিটেড।

রাইটস লিমিটেড। ছবি: সংগৃহীত।

কেন্দ্রের রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরি পাওয়ার সুযোগ। রাইটস লিমিটেড সংস্থায় পরামর্শদাতা (কনসালট্যান্ট) পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ন’টি।

Advertisement

উল্লিখিত পদের জন্য সিভিল, স্ট্রাকচারাল, পাবলিক হেলথ, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। ওই ডিগ্রি কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, তাঁদের আট থেকে ২০ বছরে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

এ ক্ষেত্রে যাঁরা টিম লিডার, স্ট্রাকচার ইঞ্জিনিয়ার, সিনিয়র কোয়ালিটি কাম মেটিরিয়াল ইঞ্জিনিয়ার, কোয়ালিটি অ্যাশিয়োরেন্স এবং কোয়ালিটি কন্ট্রোল এক্সপার্ট, কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট পদে কাজ করেছেন— তাঁদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের বয়স ৬২ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

সংস্থার তরফে উল্লিখিত পদে দু’বছর থেকে পাঁচ বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। পরবর্তী কালে কাজের ভিত্তিতে ওই মেয়াদ বৃদ্ধি হতে পারে। নিযুক্তের জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৮৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য আলাদা করে কোনও টাকা জমা দিতে হবে না। অনলাইনে ১০ মার্চের মধ্যে পরিচয়পত্র, জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের মতো গুরুত্বপূর্ণ নথির প্রতিলিপি পাঠানো প্রয়োজন।

ইন্টারভিউয়ের জন্য বাছাই করা প্রার্থীদের ১১ এবং ১২ মার্চ রাইটস লিমিটেড-এর গুজরাতের দফতরে আসতে হতে পারে। আবার অনলাইনেও ইন্টারভিউ দিতে পারবেন। তবে, তা বাছাই করা প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন