CNCI Recruitment 2026

জরুরি ভিত্তিতে চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কর্মী প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?

সম্প্রতি প্রতিষ্ঠানের রেডিয়েশন অংকলজি, হেমাটোলজি, ইমার্জেন্সি মেডিসিন বিভাগে কর্মখালি হয়েছে। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য ওই বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ কাজের সুযোগ। হাজরার এই হাসপাতালে জুনিয়র রেসিডেন্ট পদে কর্মখালি রয়েছে। চুক্তির ভিত্তিতে ওই পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

প্রতিষ্ঠানের রেডিয়েশন অংকলজি, হেমাটোলজি, ইমার্জেন্সি মেডিসিন বিভাগের জন্য জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। ওই পদে ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠান থেকে রেডিয়েশন অংকলজি, হেমাটোলজি, ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। তাঁদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ায় নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। জুনিয়র রেসিডেন্ট হিসাবে তাঁদের কাজের অন্তত এক বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা আবশ্যক।

আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৭ বছর হতে হবে। নিযুক্তেরা ৪৪ দিন মেয়াদের ভিত্তিতে উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। কাজের ভিত্তিতে পরবর্তী কালে ওই মেয়াদ বৃদ্ধি করা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট।

আগ্রহীরা আবেদনের জন্য নিয়োগের বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন। ওই বিজ্ঞপ্তিতেই উল্লিখিত ব্যাঙ্কের শাখায় একটি ২০০ টাকার ডিমান্ড ড্রাফ্টও জমা দিতে হবে। আবেদনের ফর্মটি ই-মেল মারফত পাঠাতে পারবেন। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন