Govt Jobs for Engineers 2026

রাইটস লিমিটেড-এ ইঞ্জিনিয়ার নিয়োগ, কোন বিভাগে কাজ? কী ভাবে হবে যোগ্যতা যাচাই?

ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করবে রাইটস লিমিটেড। নিযুক্তেরা প্রতি মাসে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৬:৪৬

ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় চাকরির সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ তিনটি।

Advertisement

রাইটস লিমিটেড সংস্থায় ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্তদের সিভিল এবং ট্রান্সপোর্ট বিভাগের অধীনে কাজ করতে হবে। তাই টানেল নির্মাণ, সড়ক পরিবহণ ব্যবস্থা, নিকাশি নালার পরিকাঠামো তৈরি সংক্রান্ত কাজে অন্তত ১১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, বিষয়ে স্নাতকেরা উল্লিখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে প্রার্থীদের পূর্ব-অভিজ্ঞতা হিসাবে গবেষণামূলক কাজ, ইন্টার্নশিপ, শিক্ষকতা গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থার অধীনে কাজের অভিজ্ঞতা এ ক্ষেত্রে বৈধ হিসাবে গণ্য হবে।

উল্লিখিত পদে নিযুক্তদের বয়স ৪১ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। বেতন হিসাবে ৭০ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য ২২ জুলাই পর্যন্ত পর্যন্ত পোর্টাল চালু থাকবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য সংস্থার গুরুগ্রামের দফতরে ডেকে পাঠানো হবে।

Advertisement
আরও পড়ুন