SAIL Recruitment 2026

বার্নপুরের হাসপাতালে প্রয়োজন প্যারামেডিক্যাল কর্মী, যোগ্যতার কোন শর্ত স্থির করা হয়েছে?

কাজে উপস্থিতির হারের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১৯:১৫
Burnpur IISCO Hospital

বার্নপুর হাসপাতাল। ছবি: সংগৃহীত।

ইসকো স্টিল প্ল্যান্টের অধীনে বার্নপুর হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অব ইন্ডিয়া (সেল)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, বার্নপুর হাসপাতালে শিক্ষানিশ প্যারামেডিক কর্মী প্রয়োজন। এ জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।

Advertisement

হাসপাতালে নিয়োগ করা হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান এবং ডায়ালিসিস টেকনিশিয়ান পদে। মোট শূন্যপদের সংখ্যা ৭। উভয় পদেই নিযুক্তদের ১৮ মাস প্রশিক্ষণ দেওয়া হবে।

উভয় পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। কাজে উপস্থিতির হারের ভিত্তিতে নিযুক্তদের মাসিক বেতন হবে ২৫,০০০ টাকা। ক্রিটিক্যাল কেয়ার টেকনিশিয়ান পদে কাজের জন্য প্রার্থীদের দ্বাদশের উত্তীর্ণ হতে হবে। এর পর কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ন্যূনতম দু’বছরের ডিপ্লোমা থাকতে হবে। প্রয়োজন এক বছরের পেশাগত অভিজ্ঞতা। অন্য পদটির জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।

আগামী ২৩ মার্চ হাসপাতালে নিয়োগের ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের ওই দিন সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি নিয়ে সেখানে পৌঁছে যেতে হবে। নিয়োগের বিষয়ে আরও জানার জন্য প্রার্থীদের সেল-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন