WB Govt Job 2025

মাধ্যমিক উত্তীর্ণ, কম্পিটার অ্যাপ্লিকেশন কোর্সও রয়েছে ঝুলিতে? শিলিগুড়ি পুরনিগমে চাই তিন অ্যাটেন্ড্যান্ট

চুক্তির ভিত্তিতে তিনজনকে নিয়োগ করা হবে এই পদে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩
শিলিগুড়ি পুরনিগম।

শিলিগুড়ি পুরনিগম। ছবি: সংগৃহীত।

শিলিগুড়ি পুরনিগমে রয়েছে চাকরির সুযোগ। তবে চাকরি পেতে হলে প্রার্থীদের দিতে হবে ইন্টারভিউ। কোন পদের জন্য কত বেতনের চাকরি, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিলিগুড়ি পুরনিগমের ওয়েবসাইটে।

Advertisement

‘অ্যাটেন্ড্যান্ট’ পদে নেওয়া হবে কর্মী। চুক্তির ভিত্তিতে তিনজনকে নিয়োগ করা হবে এই পদে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি, কম্পিউটার অ্যাপ্লিকেশনের তিন মাসের কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

‘ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে নিয়োগ করা হবে। ২০ ফেব্রুয়ারি ’২৬ হবে ইন্টারভিউ। ওই দিন প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছে যেতে হবে। বিজ্ঞপ্তিটি দেখতে প্রার্থীকে প্রথমে শিলিগুড়ি পুরনিগমের ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। ইন্টারভিউয়ের দিন বিস্তারিত জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে শিলিগুড়ি পুরনিগমের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন