Job Vacancy 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন সিকিম বিশ্ববিদ্যালয়ে, আবেদন করা যাবে কী ভাবে?

প্রতিষ্ঠানের বাণিজ্য বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রের ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৭:৪৮
সিকিম বিশ্ববিদ্যালয়।

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের বাণিজ্য বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রের ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রতি মাসে সাম্মানিক মিলবে ৩৭ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বাণিজ্য অথবা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ মার্চ ২০২৬। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন