এসইটিএস। ছবি: সংগৃহীত।
সোসাইটি ফর ইলেকট্রনিক ট্রানজ়্যাকশনস অ্যান্ড সিকিউরিটি (এসইটিএস)-তে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে এসইটিএস-র ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
সায়েন্টিস্ট ই এবং সায়েন্টিস্ট এফ নেওয়া হবে। সায়েন্টিস্ট এফ-এর প্রতি মাসে ১,৩১,১০০ টাকা থেকে ২,১৬,৬০০ টাকার মধ্যে বেতন হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা ইনফরমেশন সিস্টেম বিষয়ে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। ৫০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। সায়েন্টিস্ট ই পাবেন মাসে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকার মধ্যে সাম্মানিক। এই ক্ষেত্রেও যোগ্যতার মাপকাঠি একই। তবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর থাকলেও আবেদন করা যাবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
এসইটিএস-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসইটিএস-এর ওয়েবসাইটে (https://setsindia.in/) দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।