St. Xaviers College Recruitment 2025

উচ্চশিক্ষা গণিতে? শিক্ষকতার সুযোগ রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজে

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৭:১২
St. Xavier\\\\\\\'s College, Kolkata

সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা। সংগৃহীত ছবি।

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি কলেজের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, কলেজের একটি বিভাগে শিক্ষকতার সুযোগ রয়েছে। আগ্রহীরা এর জন্য অফলাইনে আবেদন করতে পারবেন।

Advertisement

কলেজের ম্যাথমেটিক্স বা গণিত বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। শূন্যপদ একটি। পূর্ণ সময়ের এই পদে নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক কত হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের গণিত নিয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি নেট/ সেট উত্তীর্ণ হওয়ার যোগ্যতা বা পিএইচডি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এর জন্য জীবনপঞ্জি, আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। সঙ্গে আবেদনমূল্য বাবদ ২০০০ টাকার ডিমান্ড ড্রাফটও পাঠাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৩১ মে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন