St. Xaviers University Recruitment 2026

সন্তান রাজ্যের বাইরে, বয়স্ক বাবা-মা কেমন আছেন? গবেষণা করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়

রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মাসিক সাম্মানিক ৩৭,০০০ টাকা। ফিল্ড ইনভেস্টরের সাম্মানিক মাসে ২০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৭:৩০
St. Xavier\\\'s University, Kolkata

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

কেউ পড়াশোনার জন্য রাজ্যের বাইরে, কেউ আবার চাকরিসূত্রে। ফলে, বাড়িতে একা সময় কাটাচ্ছেন বাবা-মা। ধীরে ধীরে বদলে যাচ্ছে সন্তান এবং অভিভাবকদের সম্পর্কের সমীকরণ। সন্তানের এই হঠাৎ বাইরে চলে যাওয়া বয়স্কদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যেও প্রভাব ফেলছে। এ ক্ষেত্রে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি ঠিক কেমন, এ বার তা-ই খতিয়ে দেখা হবে রাজারহাটের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ (আইসিএসএসআর)। গবেষণার কাজে প্রয়োজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর। সব মিলিয়ে দু’টি শূন্যপদে নিয়োগ হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজের মেয়াদ এক বছর। ফিল্ড ইনভেস্টিগেটরকে কাজ করতে হবে তিন মাস। রিসার্চ অ্যাসিস্ট্যান্টের মাসিক সাম্মানিক ৩৭,০০০ টাকা। ফিল্ড ইনভেস্টরের সাম্মানিক মাসে ২০,০০০ টাকা।

উভয় পদের জন্যই বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। ফিল্ড ইনভেস্টিগেটর পদে আবেদন জানাতে মনোবিদ্যায় স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকা জরুরি। যাঁরা ইংরেজি ও বাংলা পড়া ও লেখায় দক্ষ, নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁরা। এমনকি কোয়ান্টিটেটিভ ও কোয়ালিটেটিভ গবেষণার ক্ষেত্র সমীক্ষার অভিজ্ঞতা থাকলেও কাজের সুযোগ বৃদ্ধি পাবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতার মাপকাঠি ভিন্ন।

আবেদনকারীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। আগামী ২০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।

Advertisement
আরও পড়ুন