SSC CGL 2026

সিজিএল-এর জন্য আবেদন জমা দিয়েছেন! তথ্য সংশোধনের সুযোগ দিচ্ছে স্টাফ সিলেকশন কমিশন

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্জ়ামিনেশন (সিজিএল) পরীক্ষার মাধ্যমে স্নাতকদের বিভিন্ন সরকারি দফতরে এবং বিভাগে চাকরির সুযোগ দেবে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১৪:২৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগ্জ়ামিনেশন (সিজিএল) পরীক্ষার মাধ্যমে গ্রুপ ‘বি’ এবং ‘সি’ বিভাগের অধীনে সাব ইনস্পেক্টর-সহ বিভিন্ন পদে স্নাতকদের নিয়োগ করা হবে। ওই পরীক্ষার আবেদনপত্রের তথ্য সংশোধনের সুযোগ দেবে স্টাফ সিলেকশন কমিশন।

Advertisement

এসএসসি সূত্রে খবর, ১ জুলাই থেকে ৩ জুলাই পর্যন্ত তথ্য সংশোধনের পোর্টাল চালু থাকবে। ওই সময়ের মধ্যেই আবেদনকারীরা তথ্য সংক্রান্ত যাবতীয় ত্রুটি সংশোধন করে নিতে পারবেন। তবে, এ ক্ষেত্রে মাত্র দু’বারই তথ্য সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এর আগে ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত প্রার্থীরা নতুন করে আবেদন জমা দেওয়ার সুযোগ পেয়েছিলেন।

ওই পোর্টাল মারফত প্রার্থীরা পছন্দের পরীক্ষাকেন্দ্রের নাম, শিক্ষাগত যোগ্যতা, ছবি, স্বাক্ষরের মত তথ্য বদলে নিতে পারবেন। এ জন্য তাঁদের ২০০ টাকা থেকে ৫০০ টাকা ফি হিসাবে জমা দিতে হতে পারে।

চলতি বছর পরীক্ষার মাধ্যমে অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সাব ইনস্পেক্টর, অডিটর, আপার ডিভিশন ক্লার্ক, সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার-সহ মোট ১২ হাজার ২৫৬টি পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য দু’টি ধাপে লিখিত পরীক্ষা হতে চলেছে। এ ক্ষেত্রে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে ওই পরীক্ষা দিতে পারবেন প্রার্থীরা।

দু’টি পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত পদের জন্য বাছাই করে নেওয়া হবে। প্রথম পর্বের পরীক্ষা অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা ডিসেম্বর মাসে হতে পারে।

Advertisement
আরও পড়ুন