IACS Recruitment 2026

দু’টি পদে কর্মখালি আইএসিএস-এ, কোন কোন পদে? বেতনই বা কত? রইল আবেদন পদ্ধতি

প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। স্নাতক হওয়া চাই, পাঁচ বছরের সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই এমটিএস পদে আবেদন করা যাবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:৫৬
আইএসিএস।

আইএসিএস। ছবি: সংগৃহীত।

কর্মখালি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স-এ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরাসরি জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

দু’টি বিভাগে নিয়োগ করা হবে কর্মী। গ্রুপ-সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং গ্রুপ-বি বিভাগে অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। এই দু’টি বিভাগ মিলিয়ে শূন্যপদ পাঁচটি। অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসের বেসিক পে ৪৪,৯০০ টাকা। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। স্নাতক হওয়া চাই, পাঁচ বছরের সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাধ্যমিক উত্তীর্ণ হলেই এমটিএস পদে আবেদন করা যাবে। ১৮ থেকে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীর। বেসিক পে প্রতি মাসের ১৮ হাজার টাকা। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

আইএসিএস-এর ওয়েবসাইট (http://www.iacs.res.in/) থেকে বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে হবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করতে হবে। সেখানে পাসপোর্ট সাইজের ছবি-সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা, বয়সের শংসাপত্র-সহ প্রয়োজনীয় নথি জমা করতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫০০টাকা করে ধার্য করা হয়েছে। বাকি বিভাগের প্রার্থীদের জন্য ১০০০টাকা ধার্য করা হয়েছে আবেদনপত্র মূল্য হিসাবে। ডিম্যান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে আবেদনমূল্য। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৯ এপ্রিল। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ-সহ প্রয়োজনীয় ধাপ অনুযায়ী আবেদন-প্রক্রিয়া সম্পন্ন হবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয় বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন