Trisha krishnan

তৃষা কৃষ্ণানের বাড়িতে নাকি বোমাতঙ্ক! কেমন আছেন অভিনেত্রী, কার সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি?

অভিনেতা থলপতি বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনে মুখরিত দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রি। এর মাঝেই অভিনেত্রীর বাড়ি বোমার খবরে আতঙ্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ২১:৪২
তৃষা কৃষ্ণনের বাড়িতে বোমাতঙ্ক।

তৃষা কৃষ্ণনের বাড়িতে বোমাতঙ্ক। ছবি: সংগৃহীত।

গত কয়েক মাস ধরেই সংবাদ শিরোনামে অভিনেত্রী তৃষা কৃষ্ণান। নেপথ্যে থলপতি বিজয়ের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন। এর মাঝেই তৃষার বাড়িতে বোমাতঙ্ক! যদিও এটা প্রথমবার নয়। ছ’মাস আগেও এক বার পুলিশের কাছে খবর আসে, তাঁর বাড়িতে বোমা রাখা আছে।

Advertisement

২০২৫ সালের অক্টোবরে চেন্নাই পুলিশ তৃষার বাড়িতে বোমা থাকার একটি হুমকি মেল পায়, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। সম্প্রতি তামিলনাড়ুর ডিজিপি কন্ট্রোল রুমে একই ধরনের একটি হুমকি আসে, যেখানে দাবি করা হয় যে, আলওয়ারপেটে অভিনেত্রীর বাড়িতে এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা পাতা হয়েছে। খবর পাওয়ার পরেই পুলিশ শনাক্তকারী কুকুর এবং বোমা নিষ্ক্রিয়কারী দল নিয়ে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। তবে, হুমকিটি ভুয়ো বলে নিশ্চিত করা হয়। সাম্প্রতিক অতীতে রজনীকান্ত এবং ধনুষের বাসভবনেও একই ধরনের হুমকি এসেছিল। মনে করা হচ্ছে, অপরাধীরা ২০২৫ সাল থেকে চলচ্চিত্র এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে হুমকি দিচ্ছে।

যদিও তৃষা সময় কাটাচ্ছেন তাঁর পোষ্যের সঙ্গে। তাঁর পোষ্যের একটি ছবিতে দেখা যাচ্ছে, সেটিকে সিঁড়ি বেয়ে উঠতে। ক্যাপশনে লেখা ছিল, “আমার মায়ের ব্যাগে কেউ হাত দেবে না। আর মা-ও দিতে পারবে না, যদি না সে আমাকেও সঙ্গে নিয়ে যায়।’’ এই পোস্টের মাধ্যমে তিনি যে নিরাপদে আছেন সেটাই বোঝাতে চেয়েছেন তৃষা।

Advertisement
আরও পড়ুন