Abhishek Bachchan

কবাডি থেকে ফুটবল— টিমের মালিক তিনি, কিন্তু অভিষেক কেন আইপিএল ক্রিকেটদলের মালিক হতে চান না?

অভিনয়ের পাশাপাশি খেলাধুলো নিয়ে খুব উৎসাহী অভিষেক বচ্চন। তাঁর কবাডি টিম রয়েছে। কিন্তু কেন আইপিএলে ক্রিকেটদলের মালিক হতে চান না অভিষেক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৮:৩৮
Abhishek Bachchan Reveals Why he never buy IPL team

কেন আইপিএলের অংশ হতে চান না অভিষেক? ছবি: সংগৃহীত।

আইপিএলের মরসুম চলছে। এই খেলার জন্মলগ্ন থেকেই রুপোলি জগতের একাধিক তারকা জুড়ে রয়েছেন। শাহরুখ খান থেকে প্রীতি জিন্টা, জুহি চাওলারা এক এক জন এক একটা দলের মালিক। একটা সময় শিল্পা শেট্টীও ছিলেন রাজস্থান টিমের মালিক। যদিও এখন নন। বলিউডে আরও এক তারকা রয়েছেন যিনি খেলাধুলো নিয়ে উৎসাহী। তিনি অভিষেক বচ্চন। তাঁর কবাডি ও ফুটবল টিম রয়েছে। কিন্তু কেন আইপিএল ক্রিকেটদলের মালিক হতে চান না অভিষেক?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানান, যখন আইপিএল প্রথম শুরু হয় তখন ওই লিগের মধ্যে ঢোকাটা একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল তাঁর কাছে। এ ছাড়াও অভিষেকের কথায়,‘‘অনেকেই মনে করেন, ক্রীড়া বিনোদনের চূড়ান্ত রূপ। আমি নিজেও এই খেলাটার সঙ্গে যুক্ত হতে চাইতাম। কিন্তু সত্যি বলতে কী, যখন এটা শুরু হয়েছিল, তখন এটি খুব ব্যয়বহুল ছিল। আমি তখন এক জন উদীয়মান অভিনেতা। আমার সিনেমাগুলো সবে ভাল ব্যবসা করতে শুরু করেছিল। আমি কিছু ভাল টাকা উপার্জন করতে শুরু করেছিলাম। কিন্তু এটা আমার সামর্থ্যের বাইরে ছিল।”

আইপিএল সম্পর্কে অভিষেকের একটা প্রশ্ন সব সময়ে ছিল। যদি তিনি ফ্র্যাঞ্চাইজ়ির মালিক হন তা হলে ব্যক্তিগত ভাবে কী ভূমিকা পালন করতে পারবেন? কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অত্যন্ত দক্ষতার সঙ্গে এই লিগটি পরিচালনা করে। আর অভিষেকের বক্তব্য, তিনি এমন মালিক হতে চান না, যিনি গ্যালারিতে বসে থাকবেন ও হাত নাড়বেন। তিনি খেলোয়াড়দের সঙ্গে সময় যাপন করেন। তাঁদের খুঁটিনাটি সব বিষয়ে নজর রাখবেন। এমনকি, খেলোয়াড়েরা কী ভাবেন সেটাও যেন থাকে তাঁর নখদর্পণে।

Advertisement
আরও পড়ুন