IIT Kharagpur Recruitment 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্টের খোঁজ চলছে আইআইটি খড়্গপুরে! কোন প্রকল্পে মিলবে কাজের সুযোগ?

প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ১৮:০৫
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে জমা দেওয়া যাবে আবেদনপত্র।

Advertisement

প্রতিষ্ঠানের ‘সেন্টার অফ এক্সেলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস’-এর তরফে একটি গবেষণা প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৫ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন