UPSC Recruitment 2026

শিক্ষক থেকে ব্যক্তিগত সচিব, বিভিন্ন পদে ইউপিএসসি নিয়োগ, আবেদন জমা দিতে হবে কী ভাবে?

অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ওআরএ) পোর্টাল মারফত বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের জন্য আবেদন করা যাবে। চলতি বছর থেকে ওই পোর্টালটি চালু করেছে ইউপিএসসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৬ ১৩:৫৩

ছবি: সংগৃহীত।

সরকারি বিভাগে চাকরির সুযোগ পেতে চান? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ওই নিয়ামক সংস্থার তরফে বিভিন্ন বিভাগের ৯৮টি পদের জন্য ৪০০-র বেশি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি বিভাগের পাশাপাশি, কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যও সরকারি পদে কাজের সুযোগ মিলতে পারে।

Advertisement

যে সব পদে নিয়োগ:

জুনিয়র সায়েন্টিফিক অফিসার, রিজ়িওনাল ডিরেক্টর, অপারেশনস অফিসার, এয়ার সেফটি অফিসার, অধ্যাপক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জুনিয়র টেকনিক্যাল অফিসার, সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, বোটানিস্ট, সায়েন্টিস্ট, অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজ়ার, কেমিস্ট, অ্যাসিস্ট্যান্ট মাইনিং জিয়োলজিস্ট, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, প্রাইভেট সেক্রেটারি, মেডিক্যাল অফিসার, রিসার্চ অফিসার-সহ মোট ৯৮টি পদে কর্মী নিয়োগ করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

মেডিক্যাল, বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং শাখার অধীনস্থ বিভিন্ন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তরেরার উল্লিখিত পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রার্থীদের অন্তত দু’বছর কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

ইউপিএসসি-র তরফে আবেদনের জন্য আলাদা করে অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন (ওআরএ) পোর্টাল চালু করা হয়েছে। ওই পোর্টাল মারফত চলতি বছর থেকে বিভিন্ন সরকারি বিভাগে নিয়োগের জন্য আবেদন পাঠানো যাবে। এ ক্ষেত্রে নতুন পোর্টালে প্রথমে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে।

এর পর যে বিভাগের পদে কাজ করতে আগ্রহী, সেখানকার আবেদনের শর্ত অনুযায়ী সব নথি জমা দিতে হবে। আবেদনের প্রক্রিয়া শেষ হলে কবে পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে, তা ওই পোর্টাল মারফত জেনে নেওয়ার সুযোগ থাকছে। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য ৩ জুলাই পর্যন্ত সব নথি জমা দিতে পারবেন আগ্রহীরা।

Advertisement
আরও পড়ুন