WBSETCL Recruitment 2026

দু’টি পদে কর্মীর খোঁজ চলছে রাজ্য বিদুৎবণ্টন সংস্থায়, আবেদন করা যাবে কী ভাবে?

চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদ দু’টি। চিফ মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৭২ হাজার টাকা করে মিলবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ২০:২৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড-এ (ডব্লুবিএসইটিসিএল) কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে সংস্থার ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

চিফ মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। মোট শূন্যপদ দু’টি। চিফ মেডিক্যাল অফিসার পদে প্রতি মাসে ৭২ হাজার টাকা করে মিলবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৬৬ বছরের মধ্যে হতে হবে। সিকিউরিটি বিভাগে স্পেশ্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বা সমতুল্য র‌্যাঙ্কে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ডব্লিউবিএসইটিসিএল-এর ওয়েবসাইটে (https://www.wbsetcl.in/career.php) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন