CDAC Recruitment 2025

একাধিক প্রকল্পে ৯২ জন কর্মী নিয়োগ করবে সি-ড্যাক, বেতন ১ লক্ষ টাকা পর্যন্ত

পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ফ্রন্টএন্ড বা ব্যাকএন্ডের কাজে এক থেকে ন’বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১২:৪৬
Centre for Development of Advanced Computing, India

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক)। ছবি: সংগৃহীত।

ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন? তা হলে চাকরির সুযোগ পেতে পারেন সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সিড্যাক)। কেন্দ্রীয় সরকার অধীনস্থ এই সংস্থায় প্রজেক্ট স্টাফ হিসাবে নিয়োগ করা হবে। শূন্যপদ ৯২টি।

Advertisement

উল্লিখিত পদে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রার্থীদের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স, ফ্রন্টএন্ড বা ব্যাকএন্ডের কাজে এক থেকে ন’বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তরা মাসে ৩৭ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা বেতন হিসাবে পাবেন।

অনলাইনে কিংবা অফলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে এর জন্য আবেদন জানাতে হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন ৯ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে সি-ড্যাকের ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন