Medical Jobs in Kolkata 2026

সরকারি হাসপাতালে কাজের সুযোগ দশম উত্তীর্ণদের জন্য, কোন বিভাগে হবে নিয়োগ?

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতার কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:৫৯

ছবি: সংগৃহীত।

সরকারি হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণেরা ওই হাসপাতালে কাজের সুযোগ পেতে পারেন। হাসপাতালের কম্প্রিহেনসিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টারে তাঁদের কাজ চলবে। শূন্যপদ দু’টি।

Advertisement

ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতায় তাঁদের কাজ চলবে। ল্যাকটেশন সাপোর্ট স্টাফ এবং ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসাবে দু’জন ব্যক্তির কাজ চলবে। উল্লিখিত পদে নিযুক্তদের জন্য যথাক্রমে ২২,০০০ টাকা এবং ৭,২৬০ টাকা প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।

ল্যাকটেশন সাপোর্ট স্টাফ হিসাবে নার্সিং-এ স্নাতক কিংবা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফরি (জিএনএম) কোর্স সম্পূর্ণ করেছেন— এমন প্রার্থীদের বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালের ম্যাটারনিটি ওয়ার্ড কিংবা পিডিয়াট্রিক বিভাগে কাজের অন্তত দু’বছরের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

ব্রেস্ট মিল্ক এক্সপ্রেশন এইড হিসাবে দশম উত্তীর্ণকে নিয়োগ করা হবে। তাঁর বাংলা এবং ইংরেজি ভাষায় সাবলীল হওয়া আবশ্যক। তবে, এই ক্ষেত্রে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার কিনা, সেই সম্পর্কিত তথ্য জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।

সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে নিয়োগ করা হবে। ২৩ জুন বেলা সাড়ে ১১টা থেকে আইপিজিএমইআর, কলকাতার নিয়ানটোলজি বিভাগে ওই ইন্টারভিউ চলবে। এই বিষয়ে আরও জানতে হাসপাতালের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন