Govt Jobs for 12th Pass

রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন-এ কাজের সুযোগ পেতে পারেন দ্বাদশ উত্তীর্ণেরা, কী ভাবে আবেদন করবেন?

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে দ্বাদশ উত্তীর্ণদের কাজের সুযোগ দেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১১:৪২

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

দ্বাদশ উত্তীর্ণদের চাকরির সুযোগ দেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন। কমিশনের তরফে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের ১৩টি আঞ্চলিক দফতর নিযুক্তদের কর্মস্থল হতে চলেছে। শূন্যপদ ১৩টি।

Advertisement

দ্বাদশ উত্তীর্ণ হয়েছেন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অর্জন করেছেন— সংশ্লিষ্ট পদের জন্য এমন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এই পদে আবেদনকারীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার।

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তকে ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা বেতনক্রমে মাসে পারিশ্রমিক দেওয়া হবে। ওই পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার এফিশিয়েন্সি টেস্ট এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন।

আগ্রহীরা অনলাইনে ১৭ এপ্রিলের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনমূল্য ২০০ টাকা। কবে কোথায় পরীক্ষা নেওয়া হবে, তা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইট মারফত জেনে নেওয়ার সুযোগ থাকছে।

Advertisement
আরও পড়ুন