WB Govt Jobs 2026

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদে অভিজ্ঞ কর্মী প্রয়োজন, আবেদনের সুযোগ পাবেন অবসরপ্রাপ্ত আধিকারিকেরা

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদে চিফ এগ্‌জ়িকিউটিভ এবং সিনিয়র এগ্‌জ়িকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের পর্ষদের সিকিউরিটি বিভাগে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৩২
বিদ্যুৎ ভবন।

বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ তথা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এ (ডব্লিউবিপিডিসিএল) কর্মী প্রয়োজন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিকিউরিটি বিভাগে চিফ এগ‌্‌জ়িকিউটিভ এবং সিনিয়র এগ‌্‌জ়িকিউটিভ পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ পাঁচটি।

Advertisement

কারা আবেদন করবেন?

উল্লিখিত পদে রাজ্য পুলিশ কিংবা কলকাতা পুলিশের অধীনে সুপারিন্টেন্ডেন্ট কিংবা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদে বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।

মোট এক বছরের চুক্তিতে চিফ এগ‌্‌জ়িকিউটিভ এবং সিনিয়র এগ‌্‌জ়িকিউটিভ পদে কাজ চলবে। নিযুক্তদের প্রতি মাসের বেতন হিসাবে ৫০ হাজার টাকা থেকে ৬৫ হাজার টাকা দেওয়া হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।

আগ্রহীদের ১২ মার্চ কলকাতার বিদ্যুৎ উন্নয়ন ভবনে ইন্টারভিউয়ের জন্য পৌঁছে যেতে হবে। ওই দিন নিয়োগ-বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্মটি পূরণ করে সঙ্গে আনা আবশ্যক। তাঁদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র এবং বয়সের প্রমাণপত্রের মতো নথিও থাকা প্রয়োজন।

Advertisement
আরও পড়ুন