Firing At Rihanna's House

রিহানার বাড়িতে আততায়ী হানা, দেওয়াল ফুঁড়ে গুলি বাড়ির ভিতরে! পপ-তারকার জীবন কতটা নিরাপদ?

খবর, সেই সময়ে বাড়িতেই ছিলেন রিহানা! সঙ্গে আর কেউ ছিলেন কি না তা এখনও স্পষ্ট জানা যায়নি। তারকার কোনও ক্ষতি হয়নি তো?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৩:৪৬
নিরাপদেই আছেন পপ-তারকা রিহানা।

নিরাপদেই আছেন পপ-তারকা রিহানা। ছবি: সংগৃহীত।

রবিবার আচমকা আততায়ী হামলা পপ-তারকা রিহানার বাড়িতে। লস অ্যাঞ্জেলেসের পুলিশ সূত্রে খবর, ৮ মার্চ স্থানীয় সময় দুপুর সোয়া ১টা নাগাদ তারকার বেভারলি হিল্‌সের বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। এক মহিলাকে ঘটনাস্থলে দেখা যাওয়ায় তাঁকেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত হিসাবে।

Advertisement

পুলিশ আরও জানিয়েছে, একটি অস্ত্রও উদ্ধার হয়েছে ঘটনাস্থল থেকে। প্রশাসনের দাবি, ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে, একটি গুলি বাড়ির দেওয়াল ভেদ করেছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গুলি চালানোর সময় ওই বাড়িতেই ছিলেন রিহানা। ওই বাড়িতে তিনি তাঁর সঙ্গী র‌্যাপার রকি এবং তাঁদের তিন সন্তানকে নিয়ে থাকেন। তবে গুলিকাণ্ডের সময়ে বাড়িতে রেহানা ছাড়া আর কেউ ছিলেন কি না তা এখনও জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন