Salim Khan Health Update

‘সেলিমজির জন্য প্রার্থনা করছি’, বাবাকে নিয়ে মুখে কুলুপ সলমনের! আমির জানালেন কোন তথ্য?

বাবার স্বাস্থ্যের খবর বাইরে ছড়িয়ে পড়তে ক্ষোভ প্রকাশ করেন সলমন খান। এ বার বন্ধু আমির খান কোন তথ্য দিলেন সেলিমের স্বাস্থ্য নিয়ে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৫
Aamir khan Shares Salman Khan father Salim khan health update

সেলিমকে নিয়ে কোন তথ্য দিলেন আমির? ছবি: সংগৃহীত।

মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য সম্প্রতি হাসপাতালে ভর্তি করানো হয় সেলিম খানকে। তাঁর অসুস্থতার খবরে গোটা বলিউড উদ্বিগ্ন। হাসপাতালে অসুস্থ সেলিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন একাধিক তারকা। যদিও বাবার স্বাস্থ্যের খবর বাইরে বেরিয়ে যেতে ক্ষোভ প্রকাশ করেন সলমন খান। এ বার বন্ধুর বাবার স্বাস্থ্য নিয়ে কোন তথ্য দিলেন আমির খান?

Advertisement

সেলিম অসুস্থ হওয়ার পর থেকে রোজ লীলাবতী হাসপাতালে যাচ্ছেন সলমন। নিয়মিত বাবার স্বাস্থ্যের খবর নিচ্ছেন তিনি। সেলিমের অন্য সন্তানেরাও নিয়মিত হাসপাতালে যাচ্ছেন। অর্পিতার সঙ্গে আয়ুষ শর্মাকেও আসতে দেখা গিয়েছে হাসপাতালে। বলিউড থেকেও অনেকে গিয়েছেন তাঁকে দেখতে। শাহরুখ খানও এর মধ্যে বর্ষীয়ান চিত্রনাট্যকারকে দেখে গিয়েছেন বলে জানা গিয়েছে। আপাতত আইসিইউ-তে রয়েছেন সেলিম। যদিও বিপদ কেটেছে আপাতত। তবে চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। সেলিমের স্বাস্থ্য প্রসঙ্গে আমির বলেন, ‘‘আমি ওঁকে দেখতে গিয়েছিলাম। এখন ওঁর জন্য প্রার্থনা করছি। যদিও আলবিরা (খান অগ্নিহোত্রী) জানিয়েছেন, সেলিমজির স্বাস্থ্যের উন্নতি হয়েছে আগের তুলনায়। আমি চাই উনি সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরে আসুন।’’

Advertisement
আরও পড়ুন