Aamir Khan Birthday

গত বছর জন্মদিনে প্রেমিকা গৌরীকে প্রকাশ্যে আনেন, ৬২তম জন্মদিনে নেই কোনও উদ্‌যাপন

গত বছর ঘটা করে জন্মদিনের উদ্‌যাপন করেন আমির। প্রেমিকা গৌরীকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। ১৪ মার্চ ৬২তম জন্মদিন। তবে এ বার মুখই দেখালেন না আমির।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৮:৫৯
Aamir Khan Skip His 61st birthday due to this reason

(বাঁ দিকে) আমির খান, গৌরী স্প্র্যাট (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

৬১ বছরে পা দিয়ে ফের প্রেমে পড়েন আমির খান। গত বছর নিজের জন্মদিনে সেই সুখবর দিয়েছিলেন। একসময় ভেবেছিলেন, এ জীবনে আর প্রেম হবে না। তার পরে তাঁর জীবনে আসেন গৌরী স্প্র্যাট। ঘটা করে হয় জন্মদিনের উদ্‌যাপন। প্রেমিকাকে সকলের সঙ্গে আলাপ করিয়ে দেন। ১৪ মার্চ ৬২তম জন্মদিন। তবে এ বার যেন মুখই দেখালেন না আমির।

Advertisement

সূত্রের খবর, অভিনেতার এই মুহূর্তের ধ্যানজ্ঞান হল তাঁর ছেলে জুনেইদের ছবি ‘এক দিন’। সাই পল্লবী ও জুনেইদ খান অভিনীত এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলেছে। ইন্ডাস্ট্রিতে তাঁর ঘনিষ্ঠেরা বলেন, আমির প্রযোজক হিসেবে সিনেমা তৈরি সময় নয়, তার পরের সময়টা পুরোটা দেন। খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে। তাতে কোনও রকমের বিচ্যুতি চান না অভিনেতা। সেই কারণে অন্য কোনও দিকে সময় দিতে চান না।

যদিও জন্মদিনের আগে প্রবীণ অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমির। এ ছাড়াও মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান তিনি। কিন্তু ১৪ মার্চ সকাল থেকে ছেলের ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। প্রাক্তন স্ত্রী কিরণ রাও অবশ্য আমিরকে শুভেচ্ছাবার্তা জানাতে ভোলেননি। মেয়ে আইরাও বাবাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন সমাজমাধ্যম।

Advertisement
আরও পড়ুন