Aamir Khan

আমিরের পরিবারে আবার সম্পর্ক ভাঙার জল্পনা, মুখে কুলুপ অভিনেতার! ঠিক কী ঘটেছে?

আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খানের ভাইঝি জ়ায়ন মেরী খান। শোনা যাচ্ছে, দাম্পত্যজীবন খুব একটা ভাল কাটছে না তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৬:৫৩
আমিরের পরিবারে কী ঘটল?

আমিরের পরিবারে কী ঘটল? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় এই প্রেম, তো এই বিচ্ছেদের কাহিনি! কেউ প্রকাশ্যে তা নিয়ে কথা বলেন। কেউ আবার এড়িয়ে যান। সম্প্রতি, আলোচনার কেন্দ্রবিন্দুতে আমির খানের ভাইঝি জ়ায়ন মেরী খান। শোনা যাচ্ছে, দাম্পত্যজীবন খুব একটা ভাল কাটছে না তাঁর। শ্বশুরবাড়িতে নাকি থাকছেন না তিনি। এই ঘটনায় মুখ খুললেন ‘মিসেস সিরিয়াল কিলার’-এর অভিনেত্রী।

Advertisement

জ়ায়ন এবং আকাশ মোহিমেনের সম্পর্ক নাকি টালমাটাল। তাঁদের বৈবাহিক সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলেই খবর। এই প্রসঙ্গে তাঁকে সরাসরি প্রশ্ন করা হলে, তিনি খুবই বিরক্ত হয়েছেন। জ়ায়ন বললেন, “এটা আমার খুবই ব্যক্তিগত বিষয়। এই নিয়ে কোনও ভাবেই আলোচনা করতে চাই না। বরং আরও অনেক কিছু আছে যা নিয়ে আলোচনা করা উচিত। গোটা পৃথিবী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেগুলো নিয়ে বেশি ভাবা দরকার।”

২০২১ সালে অনাড়ম্বর ভাবে বিয়ে করেছিলেন তাঁরা। আলিবাগে বিয়ে সারেন তাঁরা। ব্যস্ততার ফাঁকেও ভাইঝির বিয়েতে চুটিয়ে আনন্দ করেছিলেন আমির এবং পরিবারের সবাই। তবে জ়ায়নের বিয়ে ভাঙা নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তাঁরা। বরং এড়িয়ে গিয়েছেন। কিছু দিন আগে আমিরের বিয়ে ভাঙা, প্রেম নিয়েও বিপুল আলোচনা হয়েছে।

Advertisement
আরও পড়ুন