Tollywood News

অভিনেতা অনুজয়ের পরিবারে শোকের ছায়া, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ, কী হয়েছিল? জানালেন তাঁর স্ত্রী

বুধবার সকালে ঘটেছে এই ঘটনা। অভিনেতার পরিবার এখনও মেনে নিতে পারছে না। কারণ, খুব যে অসুস্থ ছিলেন অনুজয়ের বাবা, তেমন নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৫:১৮
বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অনুজয়।

বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অনুজয়। ছবি: সংগৃহীত।

শোকের ছায়া অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের পরিবারে। বাবাকে হারিয়েছেন অভিনেতা। বুধবার সকালে ঘটেছে এই ঘটনা। অভিনেতার পরিবার এখনও মেনে নিতে পারছে না। কারণ, খুব যে অসুস্থ ছিলেন অনুজয়ের বাবা, তেমন নয়। আচমকাই ঘটেছে এই ঘটনা। এই প্রসঙ্গে কী বললেন অনুজয়ের স্ত্রী দেবারতি চক্রবর্তী?

Advertisement

আনন্দবাজার ডট কম-কে দেবারতি বলেন, “সম্ভবত ফুসফুসে সংক্রমণ হয়েছিল। বৈদ্যবাটি থেকে সঙ্গে সঙ্গে নিয়ে আসি কলকাতায় চিকিৎসার জন্য। হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয় কাকুকে। ভেবেছিলাম পালমোনোলজিস্ট দেখিয়ে সঠিক পথে চিকিৎসা করানো হবে।”

৬ জুন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অনুজয়ের বাবাকে। জরুরি বিভাগে চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়েছিলেন তিনি। ৮ জুন হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। তখনই হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে চিকিৎসক জানান।

অনুজয়ের স্ত্রী বলেছেন, “আচমকাই হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা জানিয়েছেন এটা যে কোনও মুহূর্তে ঘটতে পারে। খুবই আকস্মিক মৃত্যু। এর পরে হাসপাতাল থেকে ছাড়ানো যায়নি কাকুকে। আইসিইউয়ে দেওয়া হয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল কাকুকে। আজ সকালে আমাদের জানানো হয় কাকু আর নেই।” মৃত্যুকালে অভিনেতার বাবার বয়স হয়েছিল ৬৫। এই জুলাই এলে ৬৬ বছর বয়স হত তাঁর।

Advertisement
আরও পড়ুন