Egg freezing

‘রোজ মোটা সূচের ইনজেকশন ফুটেছে, হাঁটতেও কষ্ট হচ্ছে’, ডিম্বাণু সংরক্ষণের অভিজ্ঞতা জানালেন আকাঙ্ক্ষা

৩২ বছর বয়সি এই অভিনেত্রী জানান, গত দুই সপ্তাহ তাঁর জন্য খুবই কঠিন ছিল। শনিবার তিনি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করিয়েছেন বলেও জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ১৮:৫০
ডিম্বাণু সংরক্ষণ করালেন আকাঙ্ক্ষা!

ডিম্বাণু সংরক্ষণ করালেন আকাঙ্ক্ষা! ছবি: সংগৃহীত।

সম্প্রতি বেশ কয়েকজন অভিনেত্রী ‘এগ ফ্রিজ়িং’ বা ডিম্বাণু সংরক্ষণের কথা প্রকাশ্যে বলেছেন। এ বার ‘গিল্‌টি’ ছবি খ্যাত অভিনেত্রী আকাঙ্ক্ষা রঞ্জন তাঁর অভিজ্ঞতা জানালেন।

Advertisement

৩২ বছর বয়সি এই অভিনেত্রী জানান, গত দুই সপ্তাহ তাঁর জন্য খুবই কঠিন ছিল। শনিবার তিনি শেষ পর্যন্ত অস্ত্রোপচার করিয়েছেন বলেও জানান। একই সঙ্গে আকাঙ্ক্ষার বক্তব্য, নারীরা সত্যিই শক্তিশালী। নারীর শরীর কতটা সক্ষম— তা দেখে তিনি অভিভূত বলেও জানান।

রবিবার সমাজমাধ্যমে নিজের ডিম্বাণু সংরক্ষণের অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। একটি পোস্টে আকাঙ্ক্ষা লিখেছেন, “গতকাল আমি আমার ডিম্বাণু সংরক্ষণ করিয়েছি! এটা সকলকে জানানোর কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু আজ আন্তর্জাতিক নারী দিবস বলে মনে হচ্ছে, এটাই বলার সঠিক দিন।”

আকাঙ্ক্ষার ভাগ করে নেওয়া প্রথম ছবিতে দেখা যায়, অভিনেত্রী হাসপাতালের বিছানায় বসে খাচ্ছেন। তিনি জানান, প্রতিদিন তাঁকে মোটা সূচের ইনজেকশন ফোটাতে হয়েছে। এর পাশাপাশি হরমোনের পরিবর্তন, পেট ফোলা, মেজাজের ওঠানামা, বার বার নানা ধরনের ওষুধ, আইভি ড্রিপ এবং শেষে অস্ত্রোপচার— সবকিছুই সহ্য করতে হয়েছে।

আরও একটি ছবি ভাগ করে নিয়েছেন আকাঙ্ক্ষা। সেখানে তাঁকে ‘জিম’-এর পোশাকে দেখা যাচ্ছে। পোস্টে অভিনেত্রী লিখেছেন, “দ্বিতীয় ছবিটা আজকের। আবার ধীরে ধীরে নিয়মে ফিরছি। যদিও বাড়ির চারপাশে মাত্র ২০ মিনিট হাঁটতেই আমার কষ্ট হচ্ছিল। কিন্তু সত্যি বলতে সেটাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে! কারণ, এই শরীরটা একটু আগেই অসাধারণ একটা কাজ করেছে। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।”

উল্লেখ্য, আকাঙ্ক্ষাকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ‘গ্রাম চিকিৎসালয়’ ওয়েব সিরিজ়ে।

Advertisement
আরও পড়ুন