Farhana Bhatt on Pahalgam terror Attack

‘সেই নৈঃশব্দ্য আজও তাড়া করে বেড়ায়’, পহেলগাঁও কাণ্ড নিয়ে আবেগপ্রবণ কাশ্মীরি অভিনেত্রী ফরহানা

‘লায়লা মজনু’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন ফরহানা। তবে জনপ্রিয়তা পেয়েছেন ‘বিগ বস্‌ ১৯’ থেকে তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:৪১
পহেলগাঁও নিয়ে কী বললেন ফরহানা?

পহেলগাঁও নিয়ে কী বললেন ফরহানা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেখতে দেখতে কেটে গিয়েছে একটি বছর। ২০২৫ সালে ঠিক এই দিনেই পহেলগাঁওয়ে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। জম্মু ও কাশ্মীরের উপত্যকায় এই জঙ্গি হামলার ঘটনায় আজও শিউরে ওঠে দেশের মানুষ। ঘটনার ভিডিয়ো ও ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেটপাড়ায়। সেই ঘটনার কথা চলতি বছরের ২২ এপ্রিল মনে প়ড়ে গেল কাশ্মীরি অভিনেত্রী ফরহানা ভট্টের।

Advertisement

‘লায়লা মজনু’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন ফরহানা। তবে ‘বিগ বস্‌ ১৯’ থেকে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। ফরহানা পহেলগাঁও কাণ্ড নিয়ে সমাজমাধ্যমে লেখেন, “বৈসরন উপত্যকায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, তার পর থেকে এক বছর কেটে গিয়েছে। কিন্তু সেই মর্মান্তিক ঘটনার পরে যে নৈঃশব্দ্য তৈরি হয়েছিল তা আজও রয়ে গিয়েছে। যাঁরা প্রাণ হারিয়েছিলেন, তাঁদের আমরা মনে রেখেছি।”

ভবিষ্যতে উপত্যকায় যাতে এমন না ঘটে, সেই প্রার্থনা করেন ফরহানা। তাই তিনি লিখেছেন, “ভবিষ্যতে যাতে এমন যন্ত্রণার কোনও জায়গা না থাকে, আমরা সেই আশা করি।” ফরহানার এই পোস্ট তাঁর অনুরাগীদেরও মনে করিয়ে দিয়েছেন সেই মর্মান্তিক ঘটনা। অভিনয়ের পাশাপাশি কাশ্মীরে সমাজকর্মী হিসাবেও পরিচিত ফরহানা।

২০২৫ সালে ২২ এপ্রিল এই জঙ্গিহামলার ঘটনার পরে বলিউডের বহু তারকারই ক্ষোভ উগরে দিয়েছিলেন। শাহরুখ খান, সলমন খান-সহ অনেকেই সরব হয়েছিলেন। তবে সেই ঘটনার পর থেকে বিভিন্ন বিধিনিষেধও শুরু হয়। পাকিস্তানের সমস্ত তারকাকে সেই ঘটনার পর থেকে ভারতে নিষিদ্ধ করা হয়। ভারতের কোনও শিল্পী যেন পাকিস্তানে কোনও কাজ না করেন, সেই নির্দেশও জারি হয়।

Advertisement
আরও পড়ুন