Mouni Roy

মাত্র ১৯ বছর বয়স থেকেই বিয়ে করতে চাইতেন! কেন অল্প বয়সেই সঙ্গীর খোঁজে ছিলেন মৌনী রায়?

জানা গিয়েছে, মৌনীকে নাকি আসলে বিয়ে করতেই চাননি সূরজ। এর মধ্যেই উঠে এল অন্য একটি বিষয়। মাত্র ১৯ বছর বয়স থেকেই নাকি বিয়ে নিয়ে ভাবিত মৌনী। তখনই বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১৮:১৯
কেন ১৯ বছরেই বিয়ে করতে চেয়েছিলেন মৌনী?

কেন ১৯ বছরেই বিয়ে করতে চেয়েছিলেন মৌনী? ছবি: সংগৃহীত।

আলোচনার কেন্দ্রে মৌনী রায়। সম্প্রতি অভিনেত্রী ও তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার যৌথ ভাবে ঘোষণা করেছেন যে, তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। এ-ও জানা গিয়েছে, মৌনীকে নাকি আসলে বিয়েই করতে চাননি সূরজ। এর মধ্যেই উঠে এল অন্য একটি বিষয়। মাত্র ১৯ বছর বয়স থেকেই নাকি বিয়ে নিয়ে ভাবিত মৌনী। তখনই বিয়ে করতে চেয়েছিলেন তিনি। কিন্তু কেন?

Advertisement

এক পুরনো সাক্ষাৎকারে মৌনী জানিয়েছিলেন, মাত্র ১৯ বছর বয়সেই তিনি বিয়ে করার জন্য খুব আগ্রহী ছিলেন। বিয়ের জন্য নাকি মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। নিজেই এই কথা বলেছিলেন মৌনী। তাঁর কাছে বিয়ে মানে শুধু একটি সামাজিক বন্ধন নয়। বরং এমন এক জন সঙ্গীকে পাওয়া, যাঁর সঙ্গে জীবনের সুখ-দুঃখ সব ভাগ করে নেওয়া যায়। একজন ভাল জীবনসঙ্গী থাকলে জীবনে মানসিক শক্তি ও নিরাপত্তা বজায় থাকে। মৌনী এমনই মনে করতেন।

জীবনের কঠিন সময়ে পাশে থাকার মতো একজন মানুষ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, একজন সঠিক সঙ্গী জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে। তাই ১৯ বছর বয়স থেকেই সঙ্গীর অপেক্ষায় ছিলেন মৌনী। ভেবেছিলেন পাশে সঙ্গী থাকলে জীবন সহজতর হবে। মোহিত রায়না, পুলকিত সম্রাটের সঙ্গেও একসময়ে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। অবশেষে সঙ্গী হিসাবে সূরজকে পান তিনি।

মৌনী রায় এবং সূরজ নাম্বিয়ার ২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ায় ধুমধাম করে বিয়ে করেন। বাঙালি এবং মলয়ালি, এই দুই রীতিতেই তাঁরা বিয়ে করেন। সম্প্রতি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিচ্ছেদের কারণ গোপন রাখতে চাইছেন তাঁরা দু’জনেই।

Advertisement
আরও পড়ুন