Mumtaz Sorcar

‘বাবা বিজেপি সমর্থক বলে আমাদের কাজ পেতে অসুবিধা হয়েছে’, ছবিতে অভিনয়ের সুযোগ প্রসঙ্গে কী বললেন মুমতাজ়?

রাজ্যে পালাবদলের পরে কী আশা মুমতাজ়ের? তাঁকে ঠিক কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল? অভিনেত্রী জানিয়েছেন, অনেক দিন ধরেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৬:৪৯
Actress Mumtaz Sorcar shares why she did not get work

নতুন সরকারের থেকে কী আশা মুমতাজ়ের? ছবি: সংগৃহীত।

গত বুধবারের ঘটনা। টেকনিশিয়ান্স স্টুডিয়োয় সকলের অভিযোগ শোনার জন্য হাজির হয়েছিলেন টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী। সে দিন একই মঞ্চে দেখা গিয়েছিল অভিনেত্রী মুমতাজ় সরকারকে। সেই মঞ্চে জোর গলায় অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁকে বছরের পর বছর কাজ থেকে সরিয়ে রাখা হয়েছিল।

Advertisement

রাজ্যে পালাবদলের পরে কী আশা অভিনেত্রীর? তাঁকে ঠিক কী ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল? অভিনেত্রী জানিয়েছেন, অনেক দিন ধরেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অভিনেত্রীর দাবি, তাঁর বোন মৌবনী সরকারকেও সে ভাবে কাজের সুযোগ দেওয়া হয়নি। নেপথ্যের কারণ হিসাবে কী রয়েছে?

মুমতাজ় বলেছেন, “আমার বাবা (জুনিয়র পিসি সরকার) যখন থেকে ঘোষিত বিজেপি সমর্থক, তখন থেকেই এই পার্থক্য লক্ষ করেছি। যেহেতু তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ছিলাম না, তাই অনেক কাজ থেকেই বাদ পড়েছি। পরিচালকেরা আমাকে বাছাই করে নেওয়ার পরেও সেই কাজ হয়নি। প্রযোজকেরা শেষ মুহূর্তে জানিয়েছেন যেন আমাকে কাজে না নেওয়া হয়।” যদিও কারও নাম উল্লেখ করতে চাননি অভিনেত্রী।

তবে মুমতাজ়ের মনে হয়েছে, তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ছিলেন না বলেই তাঁকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। মুমতাজ় বলেন, “সরকার-ঘনিষ্ঠ না হওয়ার জন্য আমরা তো নিজের শহরে বেশি শো করতে পারিনি। বেশির ভাগ সময়ে রাজ্যের বাইরে অনুষ্ঠান করতে হয়েছে আমার বাবাকে। এই শহর তো আমাদের, কেন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে?” প্রায় চার বছর হল নতুন কাজ করেননি অভিনেত্রী। নতুন সরকার আসার পরে তাঁর আশা, পরিস্থিতি বদলাবে।

Advertisement
আরও পড়ুন