Allu-Seerat Romance

‘অল্লু অর্জুনের সম্পত্তি’! ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আনতেই কটাক্ষ সীরতকে, জবাব অভিনেত্রীর

“কোনও নারীকে কি আদৌ এ ভাবে বলা যায়? না কি কোনও নারী কোনও পুরুষের ‘সম্পত্তি’ হতে পারে?”, পাল্টা প্রশ্ন অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১৪:৪৪
অল্লু অর্জুন এবং সীরত কপূর।

অল্লু অর্জুন এবং সীরত কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

অল্লু অর্জুনের ‘সম্পত্তি’ তিনি! এমনই কটাক্ষ নৃত্যপরিকল্পক-অভিনেত্রী সীরত কপূরকে লক্ষ্য করে। সম্প্রতি, নায়কের জন্মদিনে তিনি ‘ব্যক্তিগত’ ছবি ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। তার পরেই অভিনেত্রীর নতুন এক পোস্টে জনৈক নেটাগরিকের মন্তব্য, সীরত নাকি ‘অল্লু অর্জুনের সম্পত্তি’!

Advertisement

ওই ব্যক্তির মন্তব্যে সপাটে জবাব সীরতের। তাঁর পাল্টা জবাব, “যে কোনও কথার শেষে ‘হার্ট’ ইমোজি যোগ করলেই বিষয়টি কিন্তু সম্মানজনক শোনায় না। এক জন নারী কখনওই কারও ‘সম্পত্তি’ নয়। তিনি নিজের মতো একজন ব্যক্তি, যাঁর নিজস্ব পরিচয়, স্বপ্ন ও কণ্ঠস্বর রয়েছে। প্রশংসা করতে চাইলে যথাযথ মর্যাদা বা সম্মানের সঙ্গে প্রশংসা করুন। কারও ‘মালিকানা’র উল্লেখ করে নয়। ভাল থাকবেন।”

ব্যক্তিগত বিমানে অল্লু অর্জুন এবং সীরত কপূর।

ব্যক্তিগত বিমানে অল্লু অর্জুন এবং সীরত কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

কী কারণে এই বাদানুবাদ? ৮ এপ্রিল অর্জুনের জন্মদিন ছিল। দক্ষিণী নায়ককে শুভেচ্ছা জানিয়ে কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন সীরত। ছবিগুলি অর্জুনের ব্যক্তিগত বিমানে তোলা। অভিনেত্রীর উদ্দেশ্য ছিল, তারকার সঙ্গে তাঁর ভাল বোঝাপড়া সমাজমাধ্যমে তুলে ধরা। তা যে তাঁকে সমালোচনার মুখে ফেলতে পারে, ভাবেননি সীরত। যাঁকে কেন্দ্র করে এত জলঘোলা, সেই অল্লু অর্জুন অবশ্য নীরব।

প্রসঙ্গত, মাত্র ১৬ বছর বয়সে সীরত নৃত্যপরিকল্পক অ্যাশলি লোবোর প্রশিক্ষণ কেন্দ্রে নৃত্য প্রশিক্ষক হিসাবে কাজ শুরু করেন। পরে তিনি ‘রকস্টার’ ছবিতে সহকারী নৃত্যপরিকল্পক হিসাবে কাজ করেন। এর পরে ‘টাইগার’, ‘কলম্বাস’, ‘কৃষ্ণ অ্যান্ড হিজ় লীলা’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয়ও করেন।

Advertisement
আরও পড়ুন