Aditya Dhar on Fawad Khan

তাঁর বিরুদ্ধে ‘পাকিস্তান-বিরোধী’ তকমা! এই আদিত্য ধরই এক বার ফওয়াদ খানকে ছবিতে চেয়েছিলেন?

‘ধুরন্ধর’ অতিরিক্ত ‘পাকিস্তান-বিরোধী’ বলেও অনেকে দাবি করেছেন। এর মধ্যেই জানা গেল, আদিত্য ধর পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে নায়ক হিসাবে নিতে চেয়েছিলেন নিজের একটি ছবিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৭:০৬
ফওয়াদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন আদিত্য!

ফওয়াদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন আদিত্য! ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’-এর সাফল্য উপভোগ করছেন আদিত্য ধর। কিছু দিন পরেই মুক্তি পাচ্ছে ‘ধুরন্ধর ২’। ছবির সঙ্গে জুড়েছে ‘প্রোপাগান্ডা’ তকমা। তবে ছবির নির্মাণ নিয়ে পরিচালক প্রশংসিত হয়েছেন। ছবিটি অতিরিক্ত ‘পাকিস্তান-বিরোধী’ বলেও অনেকে দাবি করেছেন। এর মধ্যেই জানা গেল, এই আদিত্য ধরই একসময় পাকিস্তানি অভিনেতা ফওয়াদ খানকে নায়ক হিসাবে নিতে চেয়েছিলেন নিজের একটি ছবিতে। কিন্তু উরি হামলার মতো ঘটনার পরে সেই ইচ্ছা আর তাঁর পূরণ হয়নি।

Advertisement

২০১৬ সালে আদিত্য তাঁর একটি ছবিতে ফওয়াদ ও ক্যাটরিনা কইফকে নায়ক-নায়িকা হিসাবে চেয়েছিলেন। ছবির নাম দিয়েছিলেন ‘রাত বাকি’। সেই বছর কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতেও অভিনয় করেছিলেন ফওয়াদ। তার পরেই পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল ভারতে।

সেই বছরেরই সেপ্টেম্বর মাসে উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা হয়। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ সেই ঘটনার দায় স্বীকার করেছিল। তার পরেই পাকিস্তানের সব শিল্পীকে এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল। ফওয়াদ খান, মাহিরা খান থেকে শুরু করে আতিফ আসলাম — সকলের উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তাই পছন্দের নায়কের সঙ্গে আর ছবি করে ওঠা হয়নি আদিত্যের।

তবে ‘রাত বাকি’ ছবির চিত্রনাট্য ফেলে রাখেননি আদিত্য ধর। ছবিটি নতুন মোড়কে তৈরি করেন তিনি। সেই ছবিতে অভিনয় করেন আদিত্যেরই স্ত্রী ইয়ামি গৌতম। বিপরীতে অভিনয় করেছিলেন প্রতীক গান্ধী। ২০২৪ সালে এই ছবি মুক্তি পায়। ছবিটির নাম ‘ধুম ধাম’। তবে সেই ছবির পরিচালনা আদিত্য নিজে করেননি। তিনি প্রযোজক ছিলেন। পরিচালনা করেছিলেন ঋষভ শেঠ।

Advertisement
আরও পড়ুন