Allu Arjun

মাসে মাসে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে অল্লু অর্জুনের! কোন নতুন সফর শুরু করলেন অভিনেতা?

অল্লু অর্জুন বর্তমানে মুম্বইয়ে ‘রাকা’র শুটিংয়ের কাজেই। এই ছবির বেশির ভাগ শুটিং হবে মুম্বইয়ে। তাই আরব সাগরের তীরে, একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ২১:১৫
কেন এত খরচ করছেন অল্লু অর্জুন?

কেন এত খরচ করছেন অল্লু অর্জুন? ছবি: সংগৃহীত।

‘রাকা’ ছবির ঝলকেই সাড়া ফেলেছেন অল্লু অর্জুন। ছবির প্রস্তুতি নাকি তুঙ্গে। কিন্তু এর মধ্যেই লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে দক্ষিণী তারকার। প্রতি মাসে বড় অঙ্কের খরচ হতে চলেছে তাঁর। কিন্তু কেন?

Advertisement

অল্লু অর্জুন বর্তমানে মুম্বইয়ে ‘রাকা’র শুটিংয়ের কাজেই। এই ছবির বেশির ভাগ শুটিং হবে মুম্বইয়ে। তাই আরব সাগরের তীরবর্তী মায়ানগরীতেই একটি বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে ভাবতে শুরু করেন, তিনি হয়তো হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে স্থায়ী ভাবে চলে যাচ্ছেন। তবে তাঁর বাবা প্রযোজক অল্লু অরবিন্দ এই গুঞ্জন মিথ্যা বলে জানিয়ে দেন।

এই বিষয়ে কথা বলতে গিয়ে অল্লু অরবিন্দ বলেন, “ওর বর্তমান ছবির শুটিং মুম্বইয়ে হচ্ছে। তাই এমন অনেকের মনে হতে পারে। কিন্তু হায়দরাবাদই ওর আসল মাটি। ওর সন্তানেরা ওখানে পড়াশোনা করে, পরিবারের সবাই সেখানেই থাকে। তা হলে ও মুম্বইয়ে কেনই বা যাবে?”

শোনা যাচ্ছে, ‘পুষ্পা’ তারকা মুম্বইয়ের জুহু এলাকায় একটি বিলাসবহুল পাঁচ কামরার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। প্রায় ৬০০০ বর্গফুট আয়তনের এই ফ্ল্যাট। আবাসনে রয়েছে ব্যক্তিগত পুল এবং চারটি গাড়ি রাখার ব্যবস্থা। এই ফ্ল্যাটের জন্য তিনি প্রতি মাসে প্রায় ১৬ লক্ষ টাকা ভাড়া দিচ্ছেন এবং তিন বছরের চুক্তিতে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তিনি।

‘রাকা’ ছাড়াও অর্জুন নাকি পরিচালক লোকেশ কনগরাজের সঙ্গে একটি নতুন ছবিতে কাজ করতে পারেন। সেই ছবির শুটিংও মুম্বইয়েই হবে বলে জানা যাচ্ছে। তাই মুম্বইয়ে থাকা তাঁর জন্য বর্তমানে সুবিধাজনক।

অল্লুর এই নতুন ফ্ল্যাটের অন্দরসজ্জা করেছেন তাঁর স্ত্রী স্নেহা রেড্ডী। স্কুলের ছুটিতে তাঁদের সন্তান আয়ান ও আরহা মুম্বইয়ে এসে তাঁর সঙ্গে থাকতে পারে বলেও জানা যাচ্ছে।

Advertisement
আরও পড়ুন