Sushant Singh Rajput-Rhea Chakraborty

সুশান্তের মৃত্যুর পরে অভিযোগে বিদ্ধ হয়েছিলেন! অতীত ভুলে ছ’বছর পরে পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী

সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেটফ্লিক্সের তরফে। সেখানে তাদের আগামী বেশ কিছু নতুন কাজের ঘোষণা হয়েছে। যার অন্যতম রিয়ার নতুন ওয়েব সিরিজ়। কার বিপরীতে দেখা যাবে তাঁকে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০
সুশান্ত বিতর্ক অতীত, পর্দায় ফিরছেন অভিনেত্রী রিয়া।

সুশান্ত বিতর্ক অতীত, পর্দায় ফিরছেন অভিনেত্রী রিয়া। ছবি: সংগৃহীত।

প্রায় ছয় বছর কেটে গিয়েছে। তাঁকে দেখা যায়নি বড়পর্দায়। সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুর পরে বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যা তাঁর অভিনয়জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এমনকি অভিনেত্রী দূরে সরে গিয়েছিলেন রোল-ক্যামেরা, অ্যাকশনের জগৎ থেকে। শোনা যাচ্ছে, আবার পর্দায় ফিরছেন তিনি।

Advertisement

সম্প্রতি নেটফ্লিক্স তাদের আগামী বেশ কিছু নতুন কাজের ঘোষণা করেছে। সেখানেই ঘোষণা করা হয়েছে ‘ফ্যামিলি বিজ়নেস’ নামের নতুন ওয়েব সিরিজ়। যেখানে দেখা যাবে অভিনেত্রী রিয়াকে। এই সিরিজ়ে রিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনিল কপূর এবং বিজয় বর্মাকে। এত দিন পরে নতুন কাজ। ফলে উত্তেজিত অভিনেত্রী। নিজেও ভাগ করে নিয়েছেন নতুন সিরিজ়ের টিজ়ার।

সুশান্তের আকস্মিক মৃত্যুর পরে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীকে। তার পরে প্রায় এক মাস জেল খাটতে হয়েছিল তাঁকে। যদিও পরিস্থিতি বদলেছে। জেলমুক্তির পরে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “অভিনয় আমার পরিচয়। এত সব কিছুর পরেও আমি কাজে ফিরতে চাই।” অপেক্ষার দিন শেষ, অবশেষে শুটিং ফ্লোরে ফিরছেন রিয়া।

Advertisement
আরও পড়ুন