Aindrila Sharma Sister

আইনি বিয়ে সারলেন ঐন্দ্রিলার দিদি, উপহার হাতে শর্মা পরিবারে অতিথি হয়ে এলেন সব্যসাচী

বোন ঐন্দ্রিলার ছবির সামনে আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা। সাদা শার্ট ডেনিম প্যান্ট পরেই ঢুকলেন ঐন্দ্রিলার একদা প্রেমিক সব্যসাচী চৌধুরী।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৫
ঐন্দ্রিলা শর্মার দিদি, ঐশ্বর্যার বিয়েতে হাজির একদা প্রেমিক সব্যসাচী চৌধুরী।

ঐন্দ্রিলা শর্মার দিদি, ঐশ্বর্যার বিয়েতে হাজির একদা প্রেমিক সব্যসাচী চৌধুরী। ছবি: নিজস্ব চিত্র।

বিয়ে করছেন প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দিদি ঐশ্বর্যা শর্মা। ৩ ফেব্রুয়ারি আইনি বিয়ে সারলেন তিনি। হল আংটিবদল। ২০২২ সালে মৃত্যু হয় ঐন্দ্রিলার। তার পর তিনটে বছর কেটে গিয়েছে। আপাতত খুশির হাওয়া শর্মা পরিবারের। বোন ঐন্দ্রিলার ছবির সামনে আইনি বিয়ে সারলেন ঐশ্বর্যা। সাদা শার্ট ডেনিম প্যান্ট পরেই ঢুকলেন ঐন্দ্রিলার একদা প্রেমিক সব্যসাচী চৌধুরী

Advertisement

ঐন্দ্রিলার মৃত্যুর পর প্রায় একটা বছর নিজেকে সব কিছুর থেকে আড়াল করে রাখেন ঐশ্বর্যা। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন সব্যসাচী। কাজও শুরু করেছেন। প্রয়াত অভিনেত্রীর দিদির আংটিবদলের অনুষ্ঠানকক্ষে ঢোকামাত্রই ঐন্দ্রিলার পোষ্যেরা যেন ঝাঁপিয়ে পড়ল সব্যসাচীর দিকে। বড় মেয়ের আনন্দের দিনে মনের যন্ত্রণার কথা তুলতে নারাজ মা শিখা শর্মা। শিখা বলেন, ‘‘আমি জানি, ও আমাদের চারপাশেই আছে। আমার বড় মেয়ের জন্য আজ অনেক বড় দিন, আনন্দের দিন। আমি চাই ও আর দিব্যজিৎ এ ভাবেই থাকুক।’’

ঐশ্বর্যার বিয়ের অনুষ্ঠানের সব আলোটুকু যেন এক লহমায় নিজের দিকে নিলেন সব্যসাচী। ঐন্দ্রিলার পরিবারের আত্মীয়রা মনে করিয়ে দিচ্ছেন তাঁদের সঙ্গে অভিনেতার আলাপপর্ব। অভিনেতা মৃদু স্বর বলেন, ‘‘মনে থাকবে না? বহরমপুরে আলাপ যে!’’

প্রয়াত অভিনেত্রীর দিদি ঐশ্বর্যা পেশায় চিকিৎসক। তিনি ‘ইএনটি’ নিয়ে ‘এমএস’ করছেন। তাঁর স্বামী দিব্যজি়ৎ দত্ত একই পেশার মানুষ। বহু বছর ধরে চেনাজানা, ম্যাট্রিমনিয়াল সাইটের মাধ্যমেই হবু স্বামীর সঙ্গে কথাবার্তা শুরু। এ বার বিয়ের পিঁড়িতে তাঁরা।

Advertisement
আরও পড়ুন