Anurag Kashyap

প্রায় তিন বছর পরে মুক্তি পেল অনুরাগের ‘কেনেডি’! কোথায় কোথায় কাঁচি চালাল সেন্সর বোর্ড?

প্রায় তিন বছর পরে মুক্তি পেল অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। তবু আপত্তি রয়েছে সেন্সর বোর্ডের। বাদ দিতে হল একাধিক জিনিস।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩০
অনুরাগের ছবি নিয়ে একগুচ্ছ আপত্তি সেন্সর বোর্ডের।

অনুরাগের ছবি নিয়ে একগুচ্ছ আপত্তি সেন্সর বোর্ডের। ছবি: সংগৃহীত।

২০২৩ সালে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয় অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। কলকাতা চলচ্চিত্র উৎসবেও এই ছবি নিয়ে বাড়তি উন্মাদনা ছিল দর্শকমহলে। কিন্তু, সেই ছবি মুক্তি পাচ্ছিল না ভারতে। প্রায় তিন বছর পরে অবশেষে ওটিটি-তে মুক্তি পেয়েছে এই ছবি। সেখানেও আপত্তি ছিল সেন্সর বোর্ডের। বাদ দিতে হয়েছে দাউদের নাম-সহ আর কী কী?

Advertisement

‘কেনেডি’ নিয়ে আর কোনও আশা রাখেননি অনুরাগ, নিজেই জানিয়েছিলেন সে কথা। মানসিক ভাবে এই ছবি থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছিলেন। সেই সময়ে চলচ্চিত্রজগৎ নিয়ে হতাশার কথাও প্রকাশ করেছিলেন তিনি। তবে শত বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে ছবিটি। যদিও ছবিতে চালানো হয়েছে কাঁচি।

সূত্রের খবর ছবিটিকে ‘এ’ শংসাপত্র দেওয়া হচ্ছে সেন্সর বোর্ডের তরফে। ছবি থেকে একটি বিশেষ আপত্তিকর শব্দ বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও ছবিতে দাউদ ইব্রাহিম ও ডোনাল্ড ট্রাম্পের নাম উচ্চারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দাউদের বদলে ‘পাকিস্তানি ডন’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্পের নামের জায়গায় ব্যবহার করা হবে ‘পাম্প ট্রাম্প’। এ ছাড়াও ‘কেনেডি’র বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগও তুলেছিল নির্দিষ্ট একটি সম্প্রদায়। অবশেষে সব জটিলতা কাটিয়ে সেই ছবি মুক্তি পেয়েছে। যদিও বড়পর্দায় নয়, ওটিটি-তে।

Advertisement
আরও পড়ুন